কোতোয়ালীতে পেশাদার ডাকাত দলের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাতে সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জুবায়ের হোসেন (১৯), মো. হৃদয় (২৪), মো. সাগর (২৩), মো. ইয়াছিন (২৪)
কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র শস্ত্রসহ প্রস্তুতির জন্য ঘটনাস্থলে সমবেত হয়েছে বলে স্বীকার করেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ












