চট্টগ্রামের কোতোয়ালী এলাকা থেকে ৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (৩১ মে) রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ জানায়, আসামি মো. সেলিম অর্থঋণ ও দেওয়ানি মামলাসহ মোট ৪টি মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং কোতোয়ালী এলাকার আবুল কালামের সন্তান।
আসামিকে কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পরে আদালতে প্রেরণ করে পুলিশ ।
পূর্বকোণ/রাকিব/পারভেজ












