চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৬ | ১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আলমগীর হোসেন (৩০) আনোয়ারা উপজেলার পালকি বাজার এলাকার মো. জাহাঙ্গীর মাঝির ছেলে। সে বর্তমানে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার মোহাম্মদ নগরের টেকনিক্যাল এলাকায় থাকে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, গতকাল রাতে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে কোতোয়ালী থানার ডাকাতি প্রস্তুতি মামলায় জড়িত একজন আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন সময় নগরীর ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন যাত্রীদের জিম্মি করে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট