চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ইপিজেডে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইপিজেডে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ১১ মামলার পলাতক আসামি ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নুরুল ইসলাম প্রকাশ জাম্বু বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতর ডাকঘর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

 

রবিবার (২৪ মে) রাত সাড়ে ১১টায় ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি জানান, গতকাল রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে ১১ মামলার আসামি ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নগরীর ইপিজেড থানার একটিসহ মোট ১১টি মামলা রয়েছে। তাকে আদালকে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট