চট্টগ্রাম নগরীর চকবাজার থানার একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. এরশাদ চকবাজার থানার ডিসি রোডের বাবু কলোনি এলাকার সিরাজ ভিলার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার এসআই মফিজ উদ্দিন।
তিনি বলেন, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চকবাজার থানার একটি মামলায় আদালত মো. এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
পূর্বকোণ/কায়ছার/এএইচ
















