ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে ১৭ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
“উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ” এই প্রতিপাদ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার খাতুনগঞ্জ, হালিশহর, বক্সিরহাট ও বন্দর এলাকায় অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সুব্রত হালদার, তানভীর হাসান তুরান এবং ফারিস্তা করিম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ঈদ উপলক্ষ্যে বাজার মনিটরিং টাস্কফোর্সের কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর
















