চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ব্যাটারি রিকশা আটক করা ট্রাফিক পুলিশকে চালকের ধাক্কা, চমেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ধাক্কায় ছিটকে পড়ে আহত আবদুল কুদ্দুস (৫৫) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

 

এর আগে গত শুক্রবার (১৫ মে) রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন আবদুল কুদ্দুস। এরপর তিনি সেটি চালকের সহায়তায় মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার পথে চালক পুলিশ সদস্য আবদুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। তখন অটোরিকশা থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আবদুল কুদ্দুস মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনায় ওই দিনই পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে। পরে অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট