কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকার পর পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
মো. জসিম উদ্দিন নগরের আসাদগঞ্জ এলাকার ওসমান মঞ্জিলের ৯৫২ নম্বর ভবনে অবস্থিত শাহ আমানত ট্রেডার্সের মালিক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মো. জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর
















