চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু টিটন হত্যায় একজনের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬ | ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৭ বছর বয়সী শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) এ রায় দেন চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত।

দণ্ডিত সুজন দাশ (৩৫) রাউজানের কেলারহাট কোয়েপাড়া চৌধুরী বাড়ির মৃত অনিল কুমার দাশের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী। তিনি বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আসামি সুজন দাশকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

তিনি আরও বলেন, মামলাটি প্রথমে দণ্ডবিধির ৩০২ ধারায় বিচারাধীন থাকলেও আদালত শেষ পর্যন্ত ঘটনাটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে ৩০৪ ধারায় কারাদণ্ড দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১১ জুলাই শিশুটির মা কাজে গেলে টিটনকে সুজন দাশের স্ত্রী বাসায় নিয়ে যান। রাতে ফিরে মা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরদিন ১২ জুলাই শিশুটিকে গোসল করানো নিয়ে সুজন দাশের সঙ্গে সুমি দে’র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুটিকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা সুমি দে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট