চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৬ শ’ লিটার ডিজেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৭ মে) বিকেলে সংবাদের ভিত্তিতে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (১৮ মে) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, এসব জ্বালানি তেল জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে বাজারজাতকরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ডিজেল পরিবহনে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করার পাশাপাশি একজন চোরাকারবারিকে আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ডিজেল, বোট এবং আটককৃত ব্যক্তিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















