চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বন্দরে ৪০ লাখ টাকার ৯৪ কার্টন ক্রোকারিজ পণ্য আত্মসাৎ,মূলহোতাসহ গ্রেপ্তার ২

৪০ লাখ টাকার ক্রোকারিজ আত্মসাৎ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে এক আমদানিকারকের ৪০ লাখ টাকার ৯৪ কার্টন ক্রোকারিজ পণ্য খালাস করে আমদানিকারককে বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করেছে এক প্রতারক চক্র। তবে শেষ পর্যন্ত এই ঘটনার মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ মে) দিবাগত ভোররাতে পাহাড়তলী থানাধীন এলাকা ও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর নগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী আবদুর রহীম।

গ্রেপ্তাররা হলেন— মো. নীরব চৌধুরী প্রকাশ সাকিব (৩৬) ও মো. সাখাওয়াত হোসেন (৩৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম পূর্বকোণ অনলাইনকে জানান, গত ৫ মে আসামি মো. নীরব চৌধুরী প্রকাশ সাকিব গাড়িচালক হিসেবে বন্দর থেকে গাড়িতে লোড করা ৯৪ কার্টন ক্রোকারিজ পণ্য আমদানিকারকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু তারা পথিমধ্যে পণ্যগুলো আত্মসাৎ করেন।

এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে মূলহোতা মো. নীরব চৌধুরী প্রকাশ সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৫০ কার্টন ক্রোকারিজ পণ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫) ও একটি সাদা রঙের প্রাইভেটকার (চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫) জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট