চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পররাষ্ট্রমন্ত্রী হলেন ড. হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪ | ৯:৩২ অপরাহ্ণ

ড. হাছান মাহমুদকে নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর আগে, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। ২০০৯-১৪ পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তার আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। বঙ্গভবনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট