চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সিআরবি শিরিষতলায় ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট ৮ ডিসেম্বর

বিজ্ঞপ্তি

৫ ডিসেম্বর, ২০২৩ | ৫:৪০ অপরাহ্ণ

তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর আহ্বানে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি শিরিষতলা প্রাঙ্গণে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে আওয়াজ তোলার জন্য ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ শিরোনামে বৃহৎ পরিসরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

 

এতে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, আলেম-ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিকসহ দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ।

 

উক্ত আয়োজনে সকলের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট