ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, টানেল ঘিরে তৈরি হবে আনোয়ারায় বিশাল কর্মযজ্ঞ। ২৮ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু টানেল। স্বপ্নের এই টানেল দেখতে সারা দেশ থেকে মানুষ আসবে। আনোয়ারা হবে স্মার্ট উপজেলা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আনোয়ারা বারশত ইউনিয়নের দুধকুমড়া দারুসসুন্নাহ মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজের আগে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেশের উন্নয়ন নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব, সারা দেশে ৫১০টি মডেল মসজিদ করেছে, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, […]