একজন মুক্তিযোদ্ধার নির্দিষ্ট কোন এলাকা নেই। সারাদেশই মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে হাতঘড়ি মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় চকরিয়া প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাকিদদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় চকরিয়া প্রেস ক্লাবের জন্য ভূমিসহ ভবন এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, চকরিয়া-পেকুয়াকে সন্ত্রাস, দখলবাজদের হাত থেকে মুক্ত করতে হলে আমার হাতকে শক্তিশালী […]