চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে জোবড়া ৭২ নম্বর কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, ক্যাম্প ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। […]