কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩ হাজার ৭৬৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন দু’বারের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ১৯৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীকে পান ১১ হাজার ৪৩২ ভোট। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে উপজেলার পাঁচ […]