পরিবারের শেষ সম্বল ৩০ লাখ টাকায় বিক্রি করে মুক্তি পেয়েছেন কক্সবাজারের টেকনাফ বাহারছড়া থেকে অপহৃত জসিম উদ্দিন। বুধবার (৮ জানুয়ারি) রাতে এই টাকা পরিশোধ করে তাকে মুক্ত করা হয় বলে জানিয়েছেন টেকনাফ বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম। তিনি বলেন, বুধবার রাতে ৩০ লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিনে ছেড়ে দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর (সোমবার) রাত ১১টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়। রাতে স্বশস্ত্র […]