কক্সবাজারের চকরিয়ায় বিএনপির সভায় গুলি, লাঠিপেটা এবং দলীয় অফিস ভাঙচুরের অভিযোগে ঘটনার ১১ বছর পর আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই বিএনপি নেতা বাদী হয়ে এ মামলা দুটি করেন। মামলা দুটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। এক মামলায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ২১ জনকে অভিযুক্ত করে এবং অপর মামলায় চকরিয়া থানার তৎকালীন দুই ওসি ও দুই এসআইকে আসামি করা হয়েছে। এরমধ্যে […]