বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কেএনএফের একটি আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে ও সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর এই সরঞ্জাম অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে-একটি একে ৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, ২টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক। সেনাবাহিনীর রুমা জোন থেকে এই অভিযান পরিচালনা করা […]