চট্টগ্রামের মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকনিকের বাস দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন৷ এ ঘটনায় আহতরা সবাই নারায়ণগঞ্জ জেলার তোলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা […]