রাউজানে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে রিয়ামনি নামের ৩ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণি কনট্রাক্টরের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিয়ামনি উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার মোহাম্মদ সাগরের একমাত্র কন্যা। শিশুটির মামা মোহাম্মদ রাসেল বলেন, ‘গত তিনমাস আগে আমার বোন ও ভাগ্নি আমাদের বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে পরপর বেশ কয়েকটি সামজিক অনুষ্ঠান থাকায় তারা আমাদের বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে […]