কক্সবাজারের মহেশখালীতে মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১০ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার হোয়ানক টাইম বাজার এবং কালারমারছড়া আধাঁরঘোনা বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্যাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১০ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বিভিন্ন দোকানে দোকানে মালের মজুদ পণ্যের গুণগতমান ও বিভিন্ন রেজিস্টার যাচাই করা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূলের বাজারদর […]