দীর্ঘ ১০ মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের আগমনে প্রাণ ফিরেছে সেন্টমার্টিন দ্বীপে। আজ সোমবার (১ লা ডিসেম্বর) কর্ণফুলী এক্সপ্রেস, বার আউলিয়া ও কেয়ারী এই তিনটি জাহাজে ১২০০ শ পর্যটক দ্বীপে পৌঁছালে ফুলের তোড়া হাতে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে পর্যটকদের হাতে তুলে দেওয়া হয় প্রচারপত্র। দীর্ঘদিন পর্যটক খরায় স্থবির দ্বীপে যেন নতুন আশার সঞ্চার করেছে এই তিনটি জাহাজ । স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, পর্যটন মৌসুমের সূচনায় দ্বীপজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এর আগে […]