চট্টগ্রাম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করে গোপনে কারখানা বন্ধের প্রতিবাদে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা।   শনিবার ১১ অক্টোবর কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধ্যায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখে অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।   শ্রমিকদের অভিযোগ, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার পূর্বদিকে অবস্থিত মারস টেক্সটাইল নামক একটি সুতা তৈরির কারখানায় ৮ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ […]

১১ অক্টোবর, ২০২৫ ২০:২২