কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের সময় উপজেলা প্রশাসন একটি বালুবাহী ডাম্প ট্রাক জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারার অধীনে জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, পাইন্যশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে […]