চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ চোরাকারবারিদের হামলায় বন বিভাগের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহতরা হলেন-রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বি ও বিট কর্মী সোহেল।   সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাঁতমারা হাসনাবাদ বিটের পশ্চিম পাশে ঘটনাটি ঘটে।   নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, চোরাকারবারিরা হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি বনের গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় রাব্বি ও সোহেল তাদের বাধা দিলে তারা দুজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। […]

১০ নভেম্বর, ২০২৫ ১৫:৩৭