কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লবণবাহী কার্গো ট্রলার থেকে পড়ে নিখোঁজ সেকাফ উদ্দিন মাঝির লাশ সাতদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ধলঘাটার পশ্চিমের চর থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে তার স্বজনদের খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। নিহত সেকাফ উদ্দিন মাঝি হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের নুরুল হোসেন মাঝির ছেলে। স্থানীয় শিক্ষক মো. আবুল হোছাইন সেকাফ উদ্দিন মাঝির লাশ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২৮ […]