কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। তবে তার সাথে থাকা তার চার শিশু সন্তানদের কোন ক্ষতি করেনি হাতির দল। ইসমত আরা বেগম ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নস্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল বন্যহাতি শাবকসহ ছায়রাখালী এলাকায় আসে। এসময় ইসমত আরার […]