চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. ইমতিয়াজ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ও পারুয়া ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ ইয়াকুবের ছেলে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “বুধবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে […]