কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি সৈয়দ নুরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সৈয়দ নুর এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফির বাবা। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে […]