টেকনাফ উপজেলার কোয়েইংছড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ-বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ১৩২ বোতল বিদেশি মদ, ৭১৫ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া মাদক বহনের দায়ে দুটি ব্যাটারিচালিত গাড়িও জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গাফফার ছেলে শামসুর রহমান (২২), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের আচারবুনিয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)। সোমবার (১৫ জানুয়ারি) […]