চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর এবং একটি ওষুধের দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ও পৌরসভার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মুছা মেম্বারের বাড়ির অনিল শীলের ঘরে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অনিল শীলের তিন ছেলে-বিশ্বনাথ শীল, আশিষ শীল ও রাজিব শীলের ঘরসহ মোট ৯টি কক্ষ পুড়ে যায়। আসবাবপত্র, […]