চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সম্পূর্না সাহা মিমি নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (৯) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহাজন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ৪ নং ওয়ার্ডের সুশীল ডাক্তার বাড়ির গার্মেন্টসকর্মী লিটন সাহার মেয়ে ও রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। তার মা সুমি সাহাও একই স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে। নিহতের কাকা জানান, কিছুদিন আগে মায়ের […]