চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনে গলাকাটা এক অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেছে। নিহত ওই যুবককে ঘিরে দেখছে উৎসুক জনতা। মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ সেখানে উপস্থিত হয়ে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন, ইউপি সদস্য মাহফুজুল হকসহ অনেক প্রত্যক্ষদর্শী জানান, রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের কলেজের সামনে রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পড়ে ছিল গেঞ্জি পরিহিত আনুমানিক ৩২-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক। তখন যুবকটি […]