লামা উপজেলায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে কৃষিজমিতে গড়ে উঠছে একের পর এক বসতঘর। এতে দিনদিন কমছে কৃষিজমি। সরেজমিনে দেখা যায়, লামা পৌরসভার মধুঝিরি বিল, বড় নুনারবিল, চেয়ারম্যান পাড়া বিল, নয়াপাড়া বিল, কলেজগেইট এলাকায় কৃষিজমি ভরাট করে জনবসতি গড়ে উঠেছে। নতুন করে ছাগলখাইয়া বিল, সাবেক বিলছড়ি বিল, কলিঙ্গাবিল, লামামুখ, শিলেরতুয়া ও হরিণঝিরি বিলে কৃষিজমি আবাসনখাতে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জায়গার মালিকরা নিজেদের জমি ছোট ছোট ওয়াল দিয়ে ঘিরে খন্ড খন্ড করে বসতির জন্য বিক্রি করছে। এতে দ্রুত কমে যাচ্ছে কৃষিজমি। কোথাও […]