কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোনে অবস্থিত মৎস্য অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে থাকা সরকারি ২৭টি স্লুইসগেট জবরদখলের ঘটনা ঘটেছে। গত চারদিন আগে উপকূলীয় অঞ্চলের একটি জলদস্যু চক্র প্রকাশ্যে চিংড়িজোন এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দায়িত্বরত লোকজনকে সরিয়ে দিয়ে স্লুইসগেটগুলো দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একসনা লিজ নিয়ে কেয়ারটেকার হিসেবে উপকারভোগী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, জবরদখলে নেওয়া স্লুইসগেটগুলো (জলকপাট) মোটা অঙ্কের টাকার বিনিময়ে শুক্রবার নিলামের মাধ্যমে বহিরাগত লোকজনের মাঝে বরাদ্দ দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। […]