কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে উত্যক্তের প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১২টায় উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ওয়ার্ডের উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে নাসির উদ্দিন নামে একব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে হাতে কামড় দেয়। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ […]