চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ শরীফ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হারুনের বাড়ির পাশে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত শরীফ একই এলাকার ফজুবলীর বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও ৬ মেয়ে রয়েছে। স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ শরীফ একই এলাকার মোহাম্মদ হারুনের বাড়িতে কৃষি কাজ করছিল। ওইদিন বিকেলে আসরের নামাজও পড়েছিল মসজিদে। রাতে শরিফের মেয়ের জামাই […]