আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার দুর্গম ৩৩টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার জন্য এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে। এসব কেন্দ্রগুলোর বেশিরভাগই মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায়। নির্বাচনের এক/দুদিন আগে কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনের সরঞ্জাম ও কর্মকর্তাদের নিয়ে যাওয়া হবে। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় এর আগের নির্বাচনের তুলনায় পাহাড়ে হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা কমে এসেছে। এদিকে বান্দরবানের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক […]