চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতির উদ্দেশ্যে ট্রাক নিয়ে এসে পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়েছে তিন ডাকাত। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এসময় ডাকাতদলের ব্যবহৃত একটি মিনি ট্রাক, ২ রাউন্ড কার্তুজ, ১টি দেশীয় তৈরি এলজি, ২টি কিরিচ, ১টি ছোরা, ১টি লাঠি ও দড়ি পাওয়া গেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কানুনগোপাড়া-পটিয়া সড়ক থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে দাশের দিঘির পাড় এলাকায় […]