রাজধানীতে মহাসমাবেশে গিয়ে কক্সবাজারের চকরিয়ার বিএনপি, শ্রমিকদল ও যুবদলের ৬ নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) মধ্যরাতে মিরপুরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজনকে নির্যাতনের অভিযোগ তুলে আটকের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি। আটকরা হলেন, চকরিয়ার চিরিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক মমতাজ মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, চিরিংঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক, শ্রমিক দলের সভাপতি মো. বেলাল […]