বর্তমানে ১০টি উপজেলা নিয়ে গঠিত আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি পার্বত্য জেলা। জেলার বর্তমান আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার। নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকলেও রাঙামাটিসহ পার্বত্যাঞ্চলের ক্ষেত্রে বরাবরই ফ্যাক্টর পাহাড়ের আঞ্চলিক দলগুলো। আঞ্চলিক রাজনৈতিক দলের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনেই পাল্টে যায় ভোটের হিসাব-নিকাশ। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে এখনও জোর তৎপরতা না থাকলেও নীরবে নিজেদের সম্ভাব্যপ্রার্থী নিয়ে ভাবছে রাজনৈতিক দলগুলো। প্রত্যেক নির্বাচনে আওয়ামী লীগের এককপ্রার্থী থাকলেও এবারের নির্বাচনেই কেবল নতুন প্রার্থীর আভাস পাওয়া যাচ্ছে। ১৯৯১ সালের ষষ্ঠ জাতীয় […]