কক্সবাজারের চকরিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষার চালাকালীন চাপাচাপি ও অনৈতিক সুবিধা না দেওয়া শিক্ষকদের কেন্দ্রের ভেতর অবরুদ্ধ করে রাখার আধা ঘণ্টা পর পুলিশ নিয়ে উদ্ধার করেছেন ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সোয়া ১টার দিকে উপজেলার ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওইদিন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। জানা গেছে, বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ১৪টি কক্ষে ৬৪৬জন শিক্ষার্থী পরীক্ষা দেন। সকাল ১০টা শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষার কেন্দ্রে ২৫জন শিক্ষক দায়িত্ব পালন করেন। নাম […]