চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আমিরুল ইসলাম রাসেল নামে এক যুবকের। শুক্রবার (১৩ অক্টোবর) নিজবাড়িতে অবস্থানকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭। গ্রেপ্তার আমিরুল ইসলাম একই উপজেলার মুরাদপুর ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। জানা যায়, ২০০৯ সালে ২৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে আমিরুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে […]