কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দলিল আহমদ প্রকাশ বাঁশি (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বদর খালী মহেশখালী সমুদ্র চ্যানেল লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। দলিল আহমদ বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড টুটিয়া খালী পাড়ার বাসিন্দা। বদরখালী এলাকার বাসিন্দা জসিমউদদীন টিটু জানান, সোমবার দুপুরে মাছ ধরতে যায় দলিল আহমদ। সন্ধ্যায় ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিতে থাকে। পরে মঙ্গলবার একই সময়ে […]