চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের রেললাইনের পাশে রেখে যাওয়া নবজাতকের ঠাঁই হয়েছে নিঃসন্তান দম্পতির ঘরে। পটিয়া উপজেলার বাসিন্দা নিঃসন্তান মো. কাদের দম্পতি শিশুটিকে বুকে আগলে নিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর পাড় এলাকায় রেল লাইনের পাশে নির্জন স্থানে এক নবজাতক কন্যা সন্তান কে বা কারা রেখে যান। স্থানীয়রা জানান, কান্না শুনে শিশুটি উদ্ধার করেন পথচারী নুরুল হুদা। তিনি শিশুটিকে কাদের দম্পতির হাতে তুলে দেন। বোয়ালখালী থানার […]