তিন ছাত্র সমন্বয়ক প্রতিনিধি শপথ নিয়ে সরকারের উপদেষ্টা হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। তাঁরা যে নির্দেশ, আদেশ, পরামর্শ দেবেন, তা’ স্বস্ব মন্ত্রণালয় এবং আওতাধীন সকল দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী মানতে বাধ্য। যেহেতু তাঁরা সরকারি সিস্টেমের অন্তর্গত। কাজেই সরকারের প্রাপ্য প্রটোকল তাঁরা পাবেন। তাঁরা বয়সে অনেক কম এবং ছাত্র হলেও যেহেতু তাঁরা উপদেষ্টা বা মন্ত্রী, সেহেতু তাঁদের আদেশ নির্দেশ পালনে সচিব, ডিজি, চেয়ারম্যানসহ সকল কর্মচারী তা পালনে লজ্জা বা বিব্রত হবেন না। এক্ষেত্রে চেইন অব কমান্ড বিঘ্নিত হচ্ছে না। চেইন অব […]