মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে র্যালিটি চকবাজার থেকে শুরু হয়ে বিপ্লব উদ্যানে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ-গণশিক্ষা সম্পাদক আলাউদ্দিন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, জাবেদুল হক, জাকির হোসেন, […]