এশিয়ান কাপে নারীদের বাছাই ফুটবলে বাহরাইন ফিফা র্যাংঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। তারপরও বাংলাদেশ কেমন ফল করে তা ছিল দেখার। তবে র্যাঙ্কিং যাই থাকুক না কেন, মনিকা-রুপনারা সেদিকে না তাকিয়ে প্রতিপক্ষকে প্রথমার্ধেই উড়িয়ে দিয়েছেন। তহুরা খাতুনের জোড়ায় বাংলাদেশ ৫-০ গোলে বাহরাইনের বিপক্ষে এগিয়ে রয়েছে। রবিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে বাহরাইনের রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে প্রথম গোল করে বাংলাদেশ। মাঝমাঠ আসা লম্বা ক্রস দারুণ ক্ষিপ্রতায় অফসাইডের ফাঁদ বেরিয়ে পড়েন শামসুন্নাহার জুনিয়র। আগুয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে বাম পায়ের চিপে […]